ফের মালদা জেলার কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করল ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সবদল পুর বিওপি এলাকা থেকে এই ফেন্সিডিল গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সবদল পুর বিওপি এলাকা পাহারা দিচ্ছিল বিএসএফের ২৪ নম্বর ব্যটেলিয়নের জওয়ানরা। ঠিক সেই সময় বিএসএফের চোখে ধুলো দিয়ে বাংলাদেশে ফেন্সিডিল গুলি পাচার করা হচ্ছিল। কিন্তু বিএসএফ জওয়ানদের দেখতে পেয়েই পালিয়ে যায় পাচারকারীরা। পরে তাদের ফেলে যাওয়া ফেন্সিডিল ভরা বস্তা উদ্ধার করে বিএসএফ। সেই বস্তা থেকে উদ্ধার হয় ৪৩০ বোতল ফেন্সিডিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিল গুলি বৈষ্ণব নগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4wuEk8DUKEw